| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৬, ২০২৬ ইং | ২২:১৪:৪৭:অপরাহ্ন  |  ৩৪০০০৮ বার পঠিত
বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা
ছবির ক্যাপশন: সংগৃহীত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাড়িতে ঢুকে আমির হামজা (২৩) নামের এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায়, বিকেলে বাড়ির উঠানে বাবা ও চাচার সঙ্গে কথা বলছিলেন আমির হামজা। এ সময় তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ছয়জন যুবক বাড়িতে প্রবেশ করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে ধাওয়া করে।

পালানোর চেষ্টা করলে আমির হামজা বাড়ির পাশের একটি খালের পাড়ে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা তার মাথায় গুলি করে নিশ্চিত মৃত্যু ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে জেলা পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪