| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামজারা এখন সিঙ্গাপুরে

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৫:৩৩:০৪:অপরাহ্ন  |  ১৮৮৪০০ বার পঠিত
হামজারা এখন সিঙ্গাপুরে

রিপোর্টার্স২৪ ডেস্ক: এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে সিঙ্গাপুরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার (৩১ মার্চ) গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনাম থেকে সরাসরি সিঙ্গাপুরে পৌঁছেছেন হামজা চৌধুরী, জামাল ভূঁইয়া-রা। এর আগে ভিয়েতনামের বিপক্ষে একমাত্র ফিফা প্রীতি ম্যাচে ৩-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে কোচ হাভিয়ের কাবরেরা-এর দল।

তবে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। কারণ, বাছাইপর্বের শেষ ম্যাচে জয় দিয়ে ভালোভাবে অভিযান শেষ করার লক্ষ্য তাদের।

উল্লেখ্য, গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের মাঠে ১-২ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগও দেখছেন খেলোয়াড়রা।

এশিয়ান কাপ বাছাইয়ের ‘সি’ গ্রুপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচ খেলে একটি জয়, দুটি ড্র ও দুটি পরাজয়ে বাংলাদেশের সংগ্রহ ৫ পয়েন্ট। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে দলটি।

অন্যদিকে, এই গ্রুপ থেকে আগেই ২০২৭ সালের এশিয়ান কাপের মূলপর্ব নিশ্চিত করেছে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল। শেষ ম্যাচে ভালো ফল করে সম্মান নিয়ে বাছাইপর্ব শেষ করতে চায় বাংলাদেশ দল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪