| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদত্যাগে অচল নয় বিসিবি, সুযোগ পেলে আসতে পারেন মাশরাফি: ফারুক

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৭:২৩:৩৯:অপরাহ্ন  |  ১৮৭৭৯৯ বার পঠিত
পদত্যাগে অচল নয় বিসিবি, সুযোগ পেলে আসতে পারেন মাশরাফি: ফারুক

স্পোর্টস ডেস্ক: বিসিবির দুই পরিচালকের পদত্যাগ ও বর্তমান কমিটির বৈধতা নিয়ে প্রশ্নের মধ্যেও বোর্ডের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন সহ-সভাপতি ফারুক আহমেদ। তার ভাষ্য, ব্যক্তিগত কারণে কেউ সরে গেলেও প্রতিষ্ঠান তার নিজস্ব গতিতেই চলবে।

গত ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন ঘিরে বিতর্ক ও বর্তমান কমিটির বৈধতা নিয়ে প্রশ্নের মধ্যেই দুই পরিচালকের পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ মনে করেন, এতে বোর্ডের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।

মিরপুরে স্বাধীনতা দিবসের প্রদর্শনী ম্যাচ শেষে তিনি বলেন, ব্যক্তিগত কারণে কেউ পদত্যাগ করলেও বোর্ডের কাজ থেমে থাকবে না। ২৫ সদস্যের পরিচালনা পর্ষদে দুইজন না থাকলেও কার্যক্রম স্বাভাবিকভাবেই চলবে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত ও আইসিসিকে অবহিত করার বিষয়ে ফারুক বলেন, ফলাফল নিয়ে এখনই কিছু বলা কঠিন। তার মতে, সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান ভিন্ন হওয়ায় তদন্তের ফলাফলও অনিশ্চিত।

এদিকে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ভবিষ্যৎ নিয়েও কথা বলেন ফারুক। তিনি বলেন, মাশরাফি চাইলে এবং তার কোনো আইনগত জটিলতা না থাকলে বিসিবিতে কাজ করার সুযোগ রয়েছে।

বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির অবদান তুলে ধরে ফারুক বলেন, দলকে ঐক্যবদ্ধ করে সফলতা এনে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল অনন্য। ওয়ানডেতে বাংলাদেশকে সর্বাধিক জয় এনে দেওয়া অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা বোর্ডের জন্য মূল্যবান হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল, ২০১৬ ও ২০১৮ সালে এশিয়া কাপে ফাইনাল, ভারত-দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়— মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এমন আরও অনেক স্মৃতি ক্রিকেটপ্রেমীদের উপহার দিতে পেরেছে। তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকারদের একসুতোয় মাশরাফি গেঁথেছিলেন বলেই বাংলাদেশ একটা স্বর্ণযুগ পার করেছিল। প্রথম ও একমাত্র অধিনায়ক হিসেবে ওয়ানডেতে বাংলাদেশকে ৫০ ম্যাচ জিতিয়েছেন মাশরাফি।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীও জানিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে উঠতে পারলে মাশরাফির ক্রিকেটে ফেরার সুযোগ রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪