| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৭:৩৪:২২:অপরাহ্ন  |  ১৮৮৫১৯ বার পঠিত
মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য আসরে তাঁর অংশগ্রহণ নিয়ে গুঞ্জন অব্যাহত রয়েছে।

ইন্টার মিয়ামি সতীর্থ লুইস সুয়ারেজ জানান, মেসির এখনও আগামী বছরের বিশ্বকাপে খেলার ইচ্ছা আছে। তবে অবসরের বিষয়ে তাদের মধ্যে এখনো কোনো চূড়ান্ত আলোচনা হয়নি। তিনি বলেন, সময়ই বলে দেবে মেসি কী সিদ্ধান্ত নেন।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানোর পর ৩৭ বছর বয়সী এই তারকা ২০২৪ সালে কোপা আমেরিকাও জিতেছেন। দক্ষিণ আমেরিকা বাছাইপর্ব থেকে আর্জেন্টিনাও ইতোমধ্যে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও বলেছেন, মেসি বিশ্বকাপে খেলবেন কি না, সেই সিদ্ধান্ত তাঁর নিজের। তিনি আশা প্রকাশ করেন, ফুটবলের স্বার্থেই মেসি টুর্নামেন্টে থাকবেন। স্কালোনির ভাষায়, মেসির মানসিক ও শারীরিক অবস্থার ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।

সুয়ারেজ নিজেও এখনো অবসরের সিদ্ধান্ত নেননি। তিনি জানান, প্রতিযোগিতার আগ্রহ ও শারীরিক সক্ষমতা থাকলে আরও খেলতে চান তিনি। পাশাপাশি ইন্টার মিয়ামিতে নিজের সময়ও উপভোগ করছেন বলে জানান উরুগুয়ের এই ফরোয়ার্ড।

এদিকে আর্জেন্টিনার আসন্ন প্রীতি ম্যাচগুলোতে মেসিকে দলে রাখা হয়েছে। কোচ স্কালোনি জানান, তিনি দুটি ম্যাচেই স্কোয়াডে থাকবেন, তবে শুরুর একাদশে থাকবেন কি না, তা পরিস্থিতি অনুযায়ী নির্ধারণ করা হবে। 

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪