| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উইজডেনের বিশেষ একাদশে সাকিব

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ১৯:২৪:৩৬:অপরাহ্ন  |  ১৮৬৩৯০ বার পঠিত
উইজডেনের বিশেষ একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক: আইপিএলের ইতিহাসে বিদেশি এশিয়ান ক্রিকেটারদের নিয়ে উইজডেনের করা বিশেষ একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দীর্ঘদিনের ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি মিলল এই অলরাউন্ডারের।

এশিয়ার ক্রিকেটারদের নিয়ে গড়া এই একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সাকিব। ২০১১ থেকে ২০২১ পর্যন্ত এক দশকে আইপিএলে ৭১ ম্যাচ খেলে তিনি করেছেন ৭৯৩ রান। ২০ গড় ও ১২৪-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। তবে বল হাতেই ছিলেন বেশি কার্যকর। ৭.৪৩ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট।

একাদশে শ্রীলঙ্কার ক্রিকেটারদের আধিপত্য বেশি দেখা গেছে। ওপেনিংয়ে আছেন সনাথ জয়াসুরিয়া ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। তিন ও চার নম্বরে রাখা হয়েছে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনেকে। পাঁচ নম্বরে জায়গা পেয়েছেন সাকিব। অলরাউন্ডার হিসেবে দলে আছেন আজহার মাহমুদ ও থিসারা পেরেরা।

পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে নিষেধাজ্ঞা থাকলেও ব্রিটিশ পাসপোর্টের কারণে কয়েক মৌসুম খেলতে পেরেছিলেন আজহার।

স্পিন বিভাগে রাখা হয়েছে মুত্তিয়া মুরালিধরন ও রশিদ খানকে। পেস আক্রমণে লাসিথ মালিঙ্গার সঙ্গে আছেন সোহেল তানভীর, যিনি আইপিএলের প্রথম আসরেই সর্বোচ্চ উইকেট শিকার করে আলোচনায় আসেন।

উইজডেনের আইপিএলের অভারতীয় এশিয়ান সেরা একাদশ: সনাথ জয়াসুরিয়া, রহমানউল্লাহ গুরবাজ, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সাকিব আল হাসান, আজহার মাহমুদ, থিসারা পেরেরা, রশিদ খান, মুত্তিয়া মুরালিধরন, সোহেল তানভীর ও লাসিথ মালিঙ্গা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪