| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মরিয়ম নওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে পাকিস্তানি তারকা

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১১:৪৪:১৩:পূর্বাহ্ন  |  ১৭৭৪৯২ বার পঠিত
মরিয়ম নওয়াজকে নিয়ে বিতর্কিত মন্তব্য, বিপাকে পাকিস্তানি তারকা

রিপোর্টার্স২৪ ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হতেই মাঠের বাইরের এক মন্তব্য ঘিরে তুমুল বিতর্কে জড়িয়েছেন দেশটির তরুণ পেসার নাসিম শাহ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে সামাজিক মাধ্যমে করা একটি মন্তব্য তাকে এখন শৃঙ্খলাজনিত জটিলতায় ফেলেছে।

দুই দিন আগে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পিএসএলের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়ম নওয়াজ। মাঠে খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও জাতীয় সংগীতের সময় তার উপস্থিতির ভিডিও পরে সামাজিক মাধ্যমে প্রকাশ করে পিসিবি।

সেই ভিডিও নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করে নাসিম শাহ একটি বিতর্কিত ক্যাপশন জুড়ে দেন। সেখানে তিনি প্রশ্ন তোলেন—কেন মরিয়ম নওয়াজকে “লর্ডসের রানীর মতো” সম্মান দেওয়া হচ্ছে? পোস্টটি অল্প সময়ের মধ্যেই মুছে ফেললেও ততক্ষণে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

পরবর্তীতে নাসিম দাবি করেন, তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং তিনি সেটি পুনরুদ্ধার করেছেন। তবে এই ব্যাখ্যা দিয়েও সমালোচনা থেকে রেহাই পাননি এই ২৩ বছর বয়সী পেসার।

ঘটনার প্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। এক বিবৃতিতে বোর্ড জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তির শর্ত ও মিডিয়া নীতিমালা ভঙ্গের অভিযোগে নাসিম শাহকে নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। তার জবাবের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে চলমান পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি উল্লেখযোগ্য অঙ্কে নাসিম শাহকে দলে ভিড়িয়েছে। তবে শৃঙ্খলা ইস্যুর কারণে আজকের ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


মাঠের পারফরম্যান্স শুরুর আগেই এমন বিতর্কে জড়িয়ে পড়া নাসিম শাহের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪