| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্যালারিতে ‘নেইমার’ স্লোগান, আবেগাপ্লুত নেইমার

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৮, ২০২৬ ইং | ১৬:৫৪:৫০:অপরাহ্ন  |  ১৭৭১০৮ বার পঠিত
গ্যালারিতে ‘নেইমার’ স্লোগান, আবেগাপ্লুত নেইমার

রিপোর্টার্স২৪ ডেস্ক: মাঠে ছিলেন না, স্কোয়াডেও জায়গা হয়নি তবুও গ্যালারিতে যেন সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ব্রাজিলের সুপারস্টার নেইমার। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ফক্সবোরোতে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ চলাকালে এবং ম্যাচ শেষে গ্যালারিজুড়ে শোনা গেছে ‘নেইমার, নেইমার’ স্লোগান।

ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা এই তারকাকে ঘিরে ভক্তদের আবেগ যেন থামছেই না। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়েছেন, পুরোপুরি ফিট না হলে বিশ্বকাপ দলে নেইমারের জায়গা নিশ্চিত নয়। তবুও ভক্তরা তাদের প্রিয় তারকাকে দলে ফেরানোর দাবিতে সরব ছিলেন পুরো ম্যাচজুড়ে।

এই ঘটনার পর নিজের প্রতিক্রিয়ায় নেইমার বলেন, ভক্তদের কাছ থেকে এমন ভালোবাসা পাওয়া সত্যিই আনন্দের। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। সান্তোসে অনুশীলন শেষে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই অনুভূতির কথা জানান।

এদিকে ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে ব্রাজিল। তবে ম্যাচের ফলাফলের চেয়েও আলোচনায় উঠে আসে নেইমারের অনুপস্থিতি এবং তাকে ঘিরে ভক্তদের প্রতিক্রিয়া।

খেলা শেষে আনচেলত্তি বলেন, আমাদের এখন দলে যারা আছে, তাদের নিয়েই মনোযোগ দেওয়া উচিত। তারা কঠোর পরিশ্রম করছে এবং উন্নতি করছে। দলে জায়গা পাওয়ার জন্য তীব্র প্রতিযোগিতা চলছে।

নেইমারের ভবিষ্যৎ ও বিশ্বকাপ দলে তার জায়গা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও একটি বিষয় পরিষ্কার—ভক্তদের হৃদয়ে এখনো অটুট জায়গা ধরে রেখেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪