| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন ইতিহাসের সামনে বুমরাহ-পান্ডিয়ারা

৪৮ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টেস্ট

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১১:৪২:৪৬:পূর্বাহ্ন  |  ২০৭৮৭ বার পঠিত
৪৮ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ টেস্ট
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: দীর্ঘ ৪৮ বছর পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে ভারত। আগামী বছরের জানুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজকে ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

সবশেষ ১৯৭৯ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। দীর্ঘ এই বিরতির পর আবারও এমন বড় টেস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছে তারা, যা বর্তমান প্রজন্মের ক্রিকেটারদের জন্য এক অনন্য সুযোগ।

এই সিরিজ দিয়েই ২০২৬-২৭ মৌসুমে ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি শেষ করবে ভারত। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে মৌসুম শুরু হবে। ২৭ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে এবং ৬ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

পরবর্তীতে শ্রীলংকার বিপক্ষে ১৩ ডিসেম্বর থেকে তিন ম্যাচের ওয়ানডে এবং ২২ ডিসেম্বর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে ভারত। নতুন বছরের শুরুতে, অর্থাৎ ২১ জানুয়ারি থেকে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তারা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ শুরু হবে ২১ জানুয়ারি নাগপুরে। এরপর ২৯ জানুয়ারি চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট, ১১ ফেব্রুয়ারি গৌহাটিতে তৃতীয়, ১৯ ফেব্রুয়ারি রাঁচিতে চতুর্থ এবং ২৭ ফেব্রুয়ারি আহমেদাবাদে অনুষ্ঠিত হবে পঞ্চম ও শেষ টেস্ট।

দীর্ঘ বিরতির পর এমন বড় সিরিজ ভারতের বর্তমান তারকা ক্রিকেটারদের- বিশেষ করে বুমরাহ ও হার্দিক পান্ডিয়াদের- জন্য ইতিহাস গড়ার এক বড় মঞ্চ হিসেবেই দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪