| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উন্নয়ন ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে- জেলা প্রশাসক

reporter
  • আপডেট টাইম: মে ০৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৯১৩০৭৭ বার পঠিত
উন্নয়ন ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে- জেলা প্রশাসক
ছবির ক্যাপশন: উন্নয়ন ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে- জেলা প্রশাসক

বগুড়া  প্রতিনিধি :

বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা বলেছেন, একটি চক্র জুলাই আন্দোলনকে বিতর্কিত করার ষড়যন্ত্র করছে। জুলাই আন্দোলন নির্দিষ্ট দাবি নিয়ে হয়েছে। গত ৫ আগস্টের পর বিভিন্ন সময় কিছু মানুষ দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছিল। যারা দাবি আদায়ের জন্য মাঠে আন্দোলন করছে তাদের দাবি কতটুকু যৌক্তিক ছিল সেটা নিয়েও এখন প্রশ্ন উঠছে। স্থানীয় এলাকার উন্নয়ন ও গুজব প্রতিরোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে। বিগত দিনে কিছু হলুদ সাংবাদিকরা গণমাধ্যমকে গুজবের হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। গুজব প্রতিরোধে সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন ও সাধারণ মানুষের কাছে প্রকৃত ঘটনা উপস্থাপন করতে পাবে।

রবিবার সকাল সাড়ে ১০টায় বগুড়া জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর আয়োজনে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ ও গুজব প্রতিরোধে ভূমিকা শীর্ষক গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আঞ্চলিক তথ্য অফিস রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন  জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম।

এতে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া সভাপতি গনেশ দাস, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ্ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, সিনিয়র সাংবাদিক মির্জা সেলিম রেজা, মহসিন আলী রাজু, আব্দুর রহিম বগড়া, আবুল কালাম আজাদ, রাহাত রিটু, শফিকুল ইসলাম শফিক, মমিনুর রশিদ তালুকদার শাহিন, টিএম মামুন, হাবিবুর রহমান আকন্দ।


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪