| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ১৩:১৩:২৯:অপরাহ্ন  |  ১৪৫৯ বার পঠিত
বার্সেলোনায় শরীয়তপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা

শরীয়তপুর প্রতিনিধি: স্পেনের বার্সেলোনায় বসবাসরত শরীয়তপুর জেলার প্রবাসীদের সংগঠন শরীয়তপুর জেলা সমিতি (বার্সেলোনা)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

প্রধান উপদেষ্টা আশরাফুল হক মোল্লার উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মীর হোসেন হাওলাদারকে সভাপতি এবং সুমন মোল্লাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নতুন কমিটিতে আমির হোসেন মোল্লাকে সহ-সভাপতি এবং এমারাত হোসেন মোল্লাকে সদস্য করা হয়েছে। আমির হোসেন মোল্লা শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম মোল্লার বড় ভাই এবং এমারাত হোসেন মোল্লা তাঁর মেজো ভাই।

অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক এমারাত হোসেন মোল্লা।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে উপস্থিতরা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বার্সেলোনায় বসবাসরত শরীয়তপুরের প্রবাসীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪