| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাড্ডায় লাগা ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ১০:৫০:১৪:পূর্বাহ্ন  |  ২৬৩৬ বার পঠিত
বাড্ডায় লাগা ফার্নিচার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার: রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টা ৫৫ মিনিটে সাতারকুল এলাকার ওই গোডাউনটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং সকাল ৯টা ১৯ মিনিট থেকে আগুন নির্বাপণের কাজ শুরু করে।

আগুন নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে পূর্বাচল ফায়ার স্টেশন থেকেও আরও দুটি ইউনিট রওনা হয়েছিল। তবে বারিধারা ইউনিটের দ্রুত পদক্ষেপের কারণে সকাল ৯টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। বাড়তি সহায়তার প্রয়োজন না হওয়ায় পূর্বাচলের ইউনিট দুটিকে পথিমধ্যেই ফেরত পাঠানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও এখনো পাওয়া যায়নি।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪