| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরান পাকিস্তানের জন্য খুলল হরমুজ প্রণালী, ২০টি জাহাজ পার করার অনুমতি

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ১৯:০৮:৪৮:অপরাহ্ন  |  ১৭৮০২০ বার পঠিত
ইরান পাকিস্তানের জন্য খুলল হরমুজ প্রণালী, ২০টি জাহাজ পার করার অনুমতি
ছবির ক্যাপশন: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার হরমুজ প্রণালী দিয়ে ২০টি পাকিস্তানি পতাকাবাহী জাহাজকে যাতায়াতের অনুমতি দেওয়ার ইরানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। [ফাইল: শামিল ঝুমাতভ/পুল/রয়টার্স]

রিপোর্টার্স২৪ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতিতে ইরান পাকিস্তানের জন্য হরমুজ প্রণালী খুলে দিয়েছে। গতকাল তেহরান থেকে পাকিস্তানের ২০টি জাহাজকে প্রণালী পার হওয়ার অনুমতি দেওয়া হয়েছে, যা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইশাক দার নিশ্চিত করেছেন।

ইশাক দারের মতে, প্রতিদিন দু’টি করে জাহাজ হরমুজ পার হবে এবং পুরো ২০টি জাহাজ ধাপে ধাপে পাকিস্তানের দিকে যাবে। তিনি বলেন, ইরানের এই পদক্ষেপকে আমরা গঠনমূলক মনে করি। এটি ওই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য সাহায্য করবে।

পাকিস্তান এবং ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার ফল হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি পাকিস্তানের এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি ফোনালাপে হরমুজ প্রণালীসহ অঞ্চলে স্থায়ী শান্তি আনার উপায় নিয়ে আলোচনা করেছেন।

যুদ্ধকালীন অবস্থায় হরমুজ প্রণালীতে অন্যান্য দেশের মতো পাকিস্তানের জাহাজও আটকে ছিল। এ অবস্থায় দুই দেশের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতোমধ্যে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি আলোচনার আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেছেন।

এই পদক্ষেপকে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা শান্তি এবং কূটনৈতিক সমাধানের দিকে একটি ইতিবাচক সঙ্কেত হিসেবে দেখছেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪