| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে আজম উপলক্ষে দাগনভূঞায় বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ ও শোভাযাত্রা

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৫, ২০২৬ ইং | ১৯:০৫:২১:অপরাহ্ন  |  ৮৫ বার পঠিত
ঈদে আজম উপলক্ষে দাগনভূঞায় বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ ও শোভাযাত্রা

দাগনভূঞা প্রতিনিধি: পবিত্র ঈদে আজম উপলক্ষে ফেনীর দাগনভূঞায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে দাগনভূঞা বাজারে আয়োজিত সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত মানবতার আদর্শ বাস্তবায়নের মাধ্যমে সব ধর্ম, মত ও পথের মানুষের সমান অধিকার, নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা সম্ভব। তাদের দাবি, মিথ্যা, জুলুম, সহিংসতা ও স্বৈরাচার থেকে মানবতার মুক্তির জন্য মানবতার রাজনীতি প্রতিষ্ঠা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সব মানুষের কল্যাণ, ভালোবাসা ও প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে। ইসলাম জোর-জবরদস্তির ধর্ম নয় উল্লেখ করে তারা ধর্মের নামে কোনো গোষ্ঠীর মতবাদ অন্যের ওপর চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেন।

সমাবেশে আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনার আলোকে বক্তারা বলেন, ঈদে আজম কেবল আনুষ্ঠানিকতা নয়; বরং সত্য, মানবতা ও ন্যায় প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন। মানবতার মুক্তির লক্ষ্যে নতুন রাষ্ট্র ও বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে ফেনী জেলা ও দাগনভূঞা উপজেলা পর্যায়ের বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪