| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুরে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৮, ২০২৬ ইং | ০০:৩৫:০৫:পূর্বাহ্ন  |  ২২৬ বার পঠিত
চাঁদপুরে অনলাইন জুয়া খেলার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) দিনগত রাতে শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে শাহরাস্তি মডেল থানা পুলিশ তাদের চাঁদপুরের আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা পুলিশ জানায়, রোববার রাতে সোনাপুর গ্রামের শাহ আলম মেম্বারের বাড়ির পূর্ব পাশে সেতুর ওপর অভিযান চালানো হয়। এ সময় মোবাইল ফোনে সাইবার অ্যাপসের মাধ্যমে অনলাইন জুয়া খেলার অভিযোগে নাহিদুল ইসলাম (২০), সামীম (৩০) ও পারভেজ হোসেন শুভকে (২০) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাহিদুল ইসলাম সোনাপুর দিঘীর পাড় এলাকার সোহেল মিয়ার ছেলে, সামীম মসজিদ বাড়ি এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবং পারভেজ হোসেন শুভ চৌকিদার বাড়ি এলাকার বিল্লাল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় সোমবার সকালে তাদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে শাহরাস্তি মডেল থানায় মামলা করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, সাইবার অ্যাপসের মাধ্যমে মোবাইল ফোনে অনলাইন জুয়া খেলার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪