| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এশিয়া কাপে স্বর্ণ জিতে দেশে ফিরল আর্চারি দল

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৯, ২০২৬ ইং | ২২:৫০:০১:অপরাহ্ন  |  ১৭২৩৬৫ বার পঠিত
এশিয়া কাপে স্বর্ণ জিতে দেশে ফিরল আর্চারি দল

স্পোর্টস ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংকক থেকে এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্ট (স্টেজ-১) এ স্বর্ণ জিতে দেশে ফিরেছেন বাংলাদেশের আর্চাররা। কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে ভিয়েতনামকে হারিয়ে এই সাফল্য অর্জন করে বাংলাদেশ দল, যা দেশের ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছে।

রোববার দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্চারি দলকে ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। সংসদে প্রশ্নোত্তর পর্ব থাকায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী উপস্থিত থাকতে না পারলেও তার পক্ষ থেকে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এ সময় এশিয়ান আর্চারি ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন চপলসহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন চপল বলেন, ২০২৮ সালের অলিম্পিকে কম্পাউন্ড আর্চারি অন্তর্ভুক্ত হওয়ায় বাংলাদেশ এ ডিসিপ্লিনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আসতে শুরু করেছে। তিনি আরও জানান, সঠিক পরিকল্পনা ও সহায়তা পেলে ভবিষ্যতে অলিম্পিকে পদক জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে টোকিও ও প্যারিস অলিম্পিকে সরাসরি অংশ নেন বাংলাদেশের দুই আর্চার রোমান সানা ও সাগর ইসলাম। এই অভিজ্ঞতা দেশের আর্চারদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।

ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম বলেন, এশিয়া কাপের মতো বড় আসরে স্বর্ণ জয় দেশের জন্য গর্বের। এই দল ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য এনে দেবে।

বাংলাদেশ আর্চারি ফেডারেশন আগেই পদকজয়ীদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছিল। ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ দেশে ফিরলে আনুষ্ঠানিকভাবে আর্চারদের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানা গেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪