| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেরা খেলেও হার, ‘ফিনিশিং’ ব্যর্থতায় হতাশ কোচ কাবরেরা

reporter
  • আপডেট টাইম: মার্চ ৩১, ২০২৬ ইং | ২৩:০৯:৪২:অপরাহ্ন  |  ৭১৮ বার পঠিত
সেরা খেলেও হার, ‘ফিনিশিং’ ব্যর্থতায় হতাশ কোচ কাবরেরা

স্পোর্টস ডেস্ক: এশিয়ান কাপের মূল পর্বে খেলার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। শেষ ম্যাচেও হার যোগ হওয়ায় ৬ ম্যাচে একটি জয়, দুটি ড্র ও তিনটি হারে মোট ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানেই শেষ করতে হয়েছে বাছাইপর্ব।

তবে পয়েন্ট টেবিলে পিছিয়ে থাকলেও দলের সামগ্রিক খেলায় উন্নতির ছাপ দেখছেন কাবরেরা। তাঁর মতে, দল এখন আগের চেয়ে বেশি অভিজ্ঞ ও পেশাদার। খেলোয়াড়রা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারছে এবং অযথা আবেগপ্রবণ হচ্ছে না—যা ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি।

তবে পুরোনো দুর্বলতা ‘ফিনিশিং’ নিয়ে আক্ষেপ ঝরেছে কোচের কণ্ঠে। সিঙ্গাপুরের বিপক্ষে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করাই হারের অন্যতম কারণ বলে মনে করেন তিনি। কাবরেরা বলেন, প্রতিপক্ষ একটি সুযোগ পেয়েই গোল করেছে, অথচ বাংলাদেশ সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। এই জায়গায় উন্নতি করতে পারলে আগামী কয়েক বছরে ফিফা র‍্যাঙ্কিংয়ে ২০-৩০ ধাপ এগোনো সম্ভব বলেও মনে করেন তিনি।

২০২২ সালে দায়িত্ব নেওয়া কাবরেরার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ এপ্রিল। চুক্তি নবায়ন নিয়ে স্পষ্ট কিছু না বললেও তিনি জানান, দলের ধারাবাহিক উন্নতির জন্য সঠিক পরিকল্পনা ও দূরদর্শিতা জরুরি। তাঁর মতে, কে কোচ থাকছেন সেটি বড় বিষয় নয়; বরং খেলোয়াড়দের ওপর আস্থা রেখে তরুণদের সুযোগ দিয়ে দল গড়ে তোলাই গুরুত্বপূর্ণ।

কাবরেরার অধীনে এখন পর্যন্ত ৩৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ১০টি, ড্র করেছে ১০টি এবং হেরেছে ১৯টি। এই পরিসংখ্যান নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি। সংক্ষিপ্ত মূল্যায়নে বলেন, তাঁর সময়ে ইতিবাচক ফলাফলের ঘাটতিই সবচেয়ে বেশি ছিল।

তবুও আশাবাদী কাবরেরা মনে করেন, সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শিগগিরই বাংলাদেশ এই ধরনের ম্যাচ জিততে শুরু করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪