| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূর্ণ হলো বিশ্বকাপের ৪৮ দল: এক নজরে ১২ গ্রুপ ও সূচি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৮:০৬:০৪:অপরাহ্ন  |  ১৪৯৫২২ বার পঠিত
পূর্ণ হলো বিশ্বকাপের ৪৮ দল: এক নজরে ১২ গ্রুপ ও সূচি

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ৪৮টি দল। বুধবার সকালে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ইরাক। এর মাধ্যমে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত হতে যাওয়া এই বিশ্বযজ্ঞের সবকটি স্থান পূর্ণ হলো।

সবশেষ ৬টি টিকিটের জন্য লড়াই ছিল সমানে সমান।

ইউরোপীয় অঞ্চলের প্লে-অফ থেকে নাম লিখিয়েছে সুইডেন, চেক প্রজাতন্ত্র, তুরস্ক এবং বসনিয়া ও হার্জেগোভিনা। অন্যদিকে, জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৪৭তম দল হিসেবে জায়গা করে নিয়েছে ডিআর কঙ্গো। আর ইরাক নিশ্চিত করেছে ৪৮তম স্থানটি।

এক নজরে ৪৮ দল ও ১২টি গ্রুপ:

গ্রুপ এ মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র

গ্রুপ বি কানাডা, সুইজারল্যান্ড, কাতার, বসনিয়া ও হার্জেগোভিনা

গ্রুপ সি ব্রাজিল, মরক্কো, স্কটল্যান্ড, হাইতি

গ্রুপ ডি যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে, তুরস্ক

গ্রুপ ই জার্মানি, ইকুয়েডর, আইভরি কোস্ট, কুরাসাও

গ্রুপ এফ নেদারল্যান্ডস, জাপান, তিউনিসিয়া, সুইডেন

গ্রুপ জি বেলজিয়াম, ইরান, মিশর, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে

গ্রুপ আই ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ইরাক

গ্রুপ জে আর্জেন্টিনা, অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান

গ্রুপ কে পর্তুগাল, কলম্বিয়া, উজবেকিস্তান, ডিআর কঙ্গো

গ্রুপ এল ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, পানামা, ঘানা


এবারের বিশ্বকাপের বিশেষত্ব হলো নতুনের আবাহন। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে দেখা যাবে জর্ডান, উজবেকিস্তান, কুরাসাও ও কেপ ভার্দেকে। ৫২ বছর পর ফিরছে হাইতি ও কঙ্গো, আর ৪০ বছরের খরা কাটি ফিরল ইরাক।

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে ১৩ জুন, প্রতিপক্ষ মরক্কো। অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে।

আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ৩৯ দিনের ফুটবল যুদ্ধের সমাপ্তি ঘটবে ১৯ জুলাই, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪