| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-ভারত মুখোমুখি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০২, ২০২৬ ইং | ২২:৪৭:০৬:অপরাহ্ন  |  ১৩৫২২৬ বার পঠিত
শিরোপার লড়াইয়ে বাংলাদেশ-ভারত মুখোমুখি

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও বাংলাদেশ। আগামী ১৮ মে শিরোপার লড়াইয়ে নামবে দুই দল। শুক্রবার (১৬ মে) অনুষ্ঠিত সেমিফাইনালে জয় তুলে নিয়েই ফাইনাল নিশ্চিত করে তারা।

প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে নেপালকে হারিয়ে ফাইনালে ওঠে। ম্যাচটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খেলেই জয় নিশ্চিত করেছে বলে জানিয়েছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, নেপাল ও ভারতের খেলা দেখে কৌশল ঠিক করা হয়েছিল, যা মাঠে সফলভাবে বাস্তবায়ন করেছে খেলোয়াড়রা।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপকে ৩-০ গোলে সহজে হারায় ভারত। অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় স্বাগতিকরা। প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় ভারত। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও উল্টো আরেকটি গোল হজম করে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচেও ভারতের নিয়ন্ত্রণে কোনো ছেদ পড়েনি।

বাংলাদেশ দল সেমিফাইনালের আগে চার দিনের বিরতি পাওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পেয়েছে বলে মনে করেন কোচ ছোটন। তিনি জানান, টানা গ্রুপ ম্যাচ খেলার পর এই বিরতি দলকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত হতে সহায়তা করেছে।

ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আগেই অনুমান করেছিলেন ছোটন। তিনি বলেন, সাফ ফুটবলে ভারত শক্তিশালী প্রতিপক্ষ। তবে ভালো প্রস্তুতি নিয়ে মাঠে নামলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ উপহার দেওয়া সম্ভব।

এবারের ফাইনালকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে অরুণাচলের দর্শকদের সামনে বাংলাদেশ-ভারত দ্বৈরথ একটি জমজমাট লড়াই হওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪