| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফুটবল মাঠে চরম বিশৃঙ্খলা, রেফারির কারাতে কিক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ২০:১৭:০৮:অপরাহ্ন  |  ১৩২৯৪৫ বার পঠিত
ফুটবল মাঠে চরম বিশৃঙ্খলা, রেফারির কারাতে কিক

স্পোর্টস ডেস্ক: ফুটবল মাঠে বিশৃঙ্খলা নতুন কিছু নয়। তবে কোপা পেরুর এক ম্যাচে রেফারি যেমন কারাতে কিক দেখালেন, সেটি নেট দুনিয়ায় তুলেছে ঝড়।

স্পোর্ট হুয়াকুইলা আর মাগদেলেনার মধ্যকার খেলা চলছিল। ম্যাচের ৮২তম মিনিটে পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করতে বাধ্য হন কর্মকর্তারা।

ঘটনার সূত্রপাত হয় যখন রেফারি লুইস এলেগ্রি একটি লাল কার্ড দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই সময় সাইডলাইন থেকে প্রতিপক্ষ দলের এক কোচিং স্টাফ মাঠে ঢুকে রেফারির দিকে প্লাস্টিকের বোতল দিয়ে আঘাত করার চেষ্টা করেন।

হঠাৎ এই আক্রমণের জবাবে রেফারি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখান। আত্মরক্ষার্থে তিনি একটি ‘কারাতে স্টাইল’ কিক দেন, যা আক্রমণকারীকে মাটিতে ফেলে দেয়। এতে করে মাঠের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই ঘটনার পর ম্যাচটি আর চালানো সম্ভব হয়নি এবং সেটি স্থগিত ঘোষণা করা হয়।

মাঠে কোচিং স্টাফের প্রবেশ একটি গুরুতর শৃঙ্খলাভঙ্গ। তবে রেফারির উপর সরাসরি আক্রমণের চেষ্টা ঘটনাটিকে আরও জটিল করে তোলে। ফলে একটি সাধারণ লাল কার্ডের পরিস্থিতি রূপ নেয় বড় ধরনের সংঘর্ষে।

ঘটনার পর বিষয়টি এখন টুর্নামেন্টের ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, মাঠে সহিংস আচরণের জন্য আক্রমণকারী স্টাফ সদস্যের পাশাপাশি রেফারিও শাস্তির মুখে পড়তে পারেন, যদিও তিনি আত্মরক্ষার্থে প্রতিক্রিয়া জানিয়েছেন। সূত্র: মার্কা

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪