| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাফ অ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ, ক্রীড়া প্রতিমন্ত্রীর পুরস্কার ঘোষণা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ০২:৪৩:১২:পূর্বাহ্ন  |  ১৩১৬৩১ বার পঠিত
সাফ অ-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ, ক্রীড়া প্রতিমন্ত্রীর পুরস্কার ঘোষণা

স্পোর্টস ডেস্ক: সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের দল। পঞ্চম শটে আমেরিকান প্রবাসী রোনান সুলিভান নিশ্চিত গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

ফাইনাল ম্যাচের সঙ্গে সঙ্গেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশের দলকে অভিনন্দন জানিয়ে আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন। দায়িত্ব নেওয়ার মাত্র দেড় মাসের মধ্যে এটি তার বড় ধরনের সাফল্য। তবে তিনি পুরস্কারের টাকার অঙ্ক উল্লেখ করেননি।

প্রতিমন্ত্রী আমিনুল হক কক্সবাজারে জাতীয় সার্ফিং উদ্বোধনের সময় অনলাইনে ফাইনাল ম্যাচটি দেখেন এবং বাংলাদেশের জয়ের খবর পাওয়ার পরই তাৎক্ষণিকভাবে পুরস্কারের ঘোষণা দেন। বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে দেশজুড়ে উচ্ছ্বাস দেখা দিয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪