| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সাধারণ সম্পাদকের পদ স্থগিত

reporter
  • আপডেট টাইম: জুন ১৫, ২০২৫ ইং | ১১:১৩:৩৪:পূর্বাহ্ন  |  ১৬৮০৪৬৪ বার পঠিত
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল সাধারণ সম্পাদকের পদ স্থগিত
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূইয়ার পদ স্থগিত করেছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ।

রোববার (১৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেন ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুর রহিম ভূইয়ার বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে সংগঠনের সাধারণ সম্পাদক (ঢাকা মহানগর দক্ষিণ) পদ থেকে ১ (এক) মাসের জন্য সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪