| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আর্সেনালকে হারিয়ে ওয়েম্বলিতে সাউদাম্পটন

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ০৩:৩৪:০১:পূর্বাহ্ন  |  ৬৭০৪৪ বার পঠিত
আর্সেনালকে হারিয়ে ওয়েম্বলিতে সাউদাম্পটন

স্পোর্টস ডেস্ক: সুপার-সাব শেয়া চার্লসের দারুণ গোলে ওয়েম্বলির টিকিট কেটে নিয়েছে সাউদাম্পটন। চ্যাম্পিয়নশিপের দলটি এফএ কাপের কোয়ার্টার ফাইনালে প্রিমিয়ার লিগের শীর্ষ দল আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে বড় চমক উপহার দিয়েছে।

সেন্ট মেরিসে অনুষ্ঠিত ম্যাচে মিকেল আর্তেতার ইনজুরিতে বিপর্যস্ত আর্সেনালকে স্পষ্ট ফেভারিট ধরা হচ্ছিল। প্রায় দুই সপ্তাহ আগে কারাবাও কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হতাশাজনক হার হজম করার পর এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল তাদের সামনে। কিন্তু শেষ পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়নি।

ম্যাচের প্রথমার্ধে ৩৫ মি: এ রস স্টুয়ার্টের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। পরে ভিক্টর গিওকেরেস ৬৮ মি: এ আর্সেনালের পক্ষে সমতা ফেরালেও শেষ হাসি হেসেছে স্বাগতিকরা। নির্ধারিত সময়ের শেষভাগে ৮৫ মি: শেয়া চার্লসের গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সাউদাম্পটন।

এই জয়ে চলতি মাসের শেষদিকে ওয়েম্বলিতে সেমিফাইনালে খেলবে টন্ডা একার্টের চ্যাম্পিয়নশিপ দলটি। তাদের স্বপ্ন এখন ১৯৭৬ সালের মতো দ্বিতীয় স্তরের দল হয়েও এফএ কাপ জয়ের কীর্তি পুনরাবৃত্তি করা।

অন্যদিকে, এ মৌসুমে এটি আর্সেনালের মাত্র পঞ্চম হার। প্রিমিয়ার লিগে তারা এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও টানা দুটি কাপ ম্যাচে হার তাদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪