| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সর্বোচ্চটা উজাড় করে শুধুই ক্রিকেটে মনোযোগী হতে চান সাকিব

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০৭:৫০:৪৭:পূর্বাহ্ন  |  ১০২৯৫৬ বার পঠিত
সর্বোচ্চটা উজাড় করে শুধুই ক্রিকেটে মনোযোগী হতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি এক সাক্ষাৎকারে জাতীয় দলে খেলা, ক্লাব ক্রিকেটের অস্থিরতা, দেশে ফেরা ও রাজনীতি নিয়ে মন্তব্য করে আলোচনায় আসেন সাকিব আল হাসান। বিষয়টি নিয়ে দিনভর আলোচনা-সমালোচনার পর সোমবার নিজের ফেসবুক পোস্টে বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।

সাকিব লিখেছেন, সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছে। আমি বিষয়টি স্পষ্ট করতে চাই—এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। তিনি জানান, ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ দিয়ে খেলতে চান এবং সুযোগ পেলে দেশের জন্য স্মরণীয় কিছু পারফরম্যান্স উপহার দিতে চান।

জাতীয় দলের জার্সিতে নিজের শেষ সময়টাকে উপভোগ করার কথাও উল্লেখ করে তিনি বলেন, আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারব।

রাজনীতি প্রসঙ্গে সাকিব বলেন, একটি দেশের উন্নয়নে রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে তিনি স্পষ্ট করে জানান, ক্রিকেট ক্যারিয়ার শেষ না হওয়া পর্যন্ত তিনি এ বিষয়ে সক্রিয়ভাবে ভাবছেন না। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দেশের উন্নয়নে কাজ করতে চাই। সেটা রাজনীতির মাধ্যমেও হতে পারে, আবার অন্যভাবেও সম্ভব,—লিখেছেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, রাজনীতির মাধ্যমে কাজ করা তুলনামূলক সহজ হলেও সেটিই একমাত্র পথ নয়। সবশেষে দেশের মানুষের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন এই অলরাউন্ডার, যাতে তিনি জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ার সফলভাবে শেষ করতে পারেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪