| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তামিমের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১৮:১০:১১:অপরাহ্ন  |  ৯৯৪৮২ বার পঠিত
তামিমের নেতৃত্বে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি

স্টাফ রিপোর্টার: বিসিবি নির্বাচনে অনিয়ম এবং দুর্নীতির সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবির বর্তমান কমিটি ভেঙে দিয়ে ১১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান।

অ্যাডহক কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার আতাহার আলী খান। সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম এবং মিনহাজুল আবেদীন নান্নু। একমাত্র নারী সদস্য হিসেবে আছেন রাশমা ইমাম। 

বিসিবি নির্বাচনে অনিয়ম অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি ২ দিন আগে সেই রিপোর্ট এনএসসিতে জমা দেয়। প্রতিবেদনে বিসিবির সর্বশেষ নির্বাচনে ক্ষমতার অপপ্রয়োগ এবং বিসিবি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘনের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে কমিটি। তারই ভিত্তিতে আজ (৭ এপ্রিল) বিকেলে সংবাদ সম্মেলন ডেকে বিসিবির বর্তমান কমিটি ভেঙে দেয়ার সিদ্ধান্তের কথা জানায় এনএসসি।

সংবাদ সম্মেলনে এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান জানান, বোর্ড ভেঙে দেয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে আইসিসিকে মেইলের মাধ্যমে জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এছাড়া ১১ সদস্যের অ্যাডহক কমিটির তালিকাও পাঠানো হয়েছে।

আগামী ৩ মাসের মধ্যে এই অ্যাডহক কমিটিকে বিসিবির নির্বাচন প্রক্রিয়া সংস্কার করে নির্বাচন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে

এনএসসির প্রস্তাবিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি- 

সভাপতি- তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম, সালমান ইস্পাহানী, তানজীম চৌধুরী, আতাহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস ও রাশনা ইমাম।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪