| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৬, ২০২৬ ইং | ১০:৩১:৪৪:পূর্বাহ্ন  |  ১৪১৪১ বার পঠিত
বিশ্বকাপের আগে মেসির নামে মামলা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উত্তেজনা শুরুর আগেই নতুন বিতর্কে জড়ালেন আর্জেন্টিনা ফুটবল দলের প্রাণভোমরা লিওনেল মেসি। একটি প্রীতি ম্যাচে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে তার বিরুদ্ধে প্রতারণার মামলা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান, যা ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার সূত্রপাত ভেনেজুয়েলার বিপক্ষে অনুষ্ঠিত একটি প্রদর্শনী ম্যাচকে ঘিরে। চুক্তি অনুযায়ী, ইনজুরি না থাকলে মেসির অন্তত ৩০ মিনিট মাঠে থাকার কথা ছিল। কিন্তু সেই ম্যাচে তিনি একবারের জন্যও মাঠে নামেননি শুধু গ্যালারিতে বসে খেলা দেখেছেন।

মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, প্রায় ৭ মিলিয়ন ডলারের চুক্তির অন্যতম শর্তই ছিল মেসির অংশগ্রহণ। কিন্তু তিনি না খেলায় দর্শক আগ্রহ কমে যায়, টিকিট বিক্রি ক্ষতিগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত ভেন্যু পরিবর্তন করতে বাধ্য হতে হয় আয়োজকদের। এতে তাদের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিতর্ক আরও তীব্র হয়েছে পরের দিনের ঘটনায়। ভেনেজুয়েলার বিপক্ষে না খেললেও ঠিক পরদিনই নিজের ক্লাবের হয়ে মাঠে নামেন মেসি। এতে আয়োজকদের দাবি—তিনি পুরোপুরি ফিট ছিলেন, কিন্তু ইচ্ছাকৃতভাবে চুক্তি পূরণ করেননি।

এ ঘটনায় এক মিলিয়ন ডলারের বেশি ক্ষতির অভিযোগ তুলেছে প্রতিষ্ঠানটি। এমনকি মেসির পরিবারের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েও কোনো সুফল পায়নি তারা।

তবে মাঠের খেলায় এখনো দারুণ ফর্মে রয়েছেন এই তারকা। ক্লাব ফুটবলে তার ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করছে, বিতর্কের বাইরেও তিনি এখনো সমান কার্যকর।

বিশ্বকাপের আগে এই আইনি জটিলতা আর্জেন্টিনা শিবিরে কতটা প্রভাব ফেলবে, সেটিই এখন বড় প্রশ্ন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪