| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবারও ‘লাইক’ বিতর্কে বিরাট কোহলি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১১:৪১:১৮:পূর্বাহ্ন  |  ১২৪৭ বার পঠিত
আবারও ‘লাইক’ বিতর্কে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: আবারও সামাজিক মাধ্যমে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি। ২০২৫ সালে অবনীত কৌরের একটি ছবিতে ভুলবশত লাইক দেওয়ার ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আরও এক ‘লাইক’ বিতর্কে জড়িয়ে পড়লেন এই তারকা ব্যাটার।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দাবি, এবার মডেল লিজলাজ-এর একটি ইনস্টাগ্রাম পোস্টে কোহলির প্রোফাইল থেকে লাইক দেখা গেছে। মুহূর্তের মধ্যেই সেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে, আর তারপরই শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা ও মিমের বন্যা।

এর আগে অবনীত কৌরের ঘটনায় নিজের অবস্থান পরিষ্কার করে কোহলি জানিয়েছিলেন, ফিড ক্লিয়ার করার সময় অ্যালগরিদমের কারণে ভুলবশত ইন্টারঅ্যাকশন রেজিস্টার হতে পারে, এতে কোনো উদ্দেশ্য ছিল না। তিনি তখন সবাইকে অনুরোধ করেছিলেন অযথা অনুমান না করতে।

নতুন এই ঘটনার পরও নেটিজেনদের একাংশ মনে করছেন, কোহলি আবারও একই ধরনের ব্যাখ্যাই দিতে পারেন এবং বিষয়টিকে প্রযুক্তিগত ভুল বা ‘অ্যালগরিদম ইস্যু’ হিসেবে ব্যাখ্যা করা হতে পারে।

তবে এসব বিতর্কের মাঝেও মাঠে দারুণ ছন্দে আছেন কোহলি। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ব্যাট হাতে তিনি ধারাবাহিকভাবে রান করছেন। সর্বশেষ লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচে তিনি প্রথমবারের মতো ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামেন। অর্ধশতক থেকে মাত্র এক রান দূরে আউট হলেও, তার ইনিংস দলকে সহজ জয় এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সব মিলিয়ে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরের সামাজিক মাধ্যমের এই ‘লাইক’ বিতর্কেও আবারও আলোচনায় উঠে এসেছেন বিরাট কোহলি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪