| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৯:৪৯:০১:অপরাহ্ন  |  ৪৩২ বার পঠিত
২৬ রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: ম্যাচের শুরুতে বাংলাদেশ টিম ভালোই করছিলো। টসে হেরে বোলিং দিয়ে শুরু করলেও নিউজিল্যান্ড শিবিরে ভয় ধরিয়ে দিয়েছিলো লাল-সবুজের দল। কিন্তু ব্যাটিংয়ে এসেই বিপর্যয়ের মুখে পরে সাইফ-লিটনরা।

সাইফ হাসান, লিটন দাসের পর তাওহীদ হৃদয়ের ব্যাটে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে ছিল। কিন্তু আফিফ হোসেন বিদায় নেওয়ার পর ধস দেখে স্বাগতিকরা।

ডেথ ওভারের শুরুতে দলীয় ১৮৪ রানে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তারপর ব্লেয়ার টিকনারের তোপ। এই পেসার তার শেষ তিন ওভারে চার উইকেট নিয়ে বাংলাদেশের জয়ের আশা শেষ করে দেন।

১০ ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট নেন টিকনার। শেষ জুটিতে হৃদয় ছক্কা মেরে ৫৮ বলে ফিফটি করেন। কিন্তু দলকে জেতানোর জন্য তার ইনিংস যথেষ্ট ছিল না। ৪৯তম ওভারের দ্বিতীয় বলে তিনি ক্যাচ হন। ৩৭ রানে শেষ ৬ উইকেট হারাল বাংলাদেশ। তাতে ২২১ রানে থেমে যায় ইনিংস।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪