| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫৫টিভির অনুমোদন আছে, সম্প্রচারে ৩৭টি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৭:৫২:০৮:অপরাহ্ন  |  ৩১৩ বার পঠিত
৫৫টিভির অনুমোদন আছে, সম্প্রচারে ৩৭টি

স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল আছে ৪টি। ৫৫টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন পেলেও পূর্ণ সম্প্রচারে আছে ৩৭টি। নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের অপেক্ষায় নেই। ভবিষ্যতে নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রোববার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বর্তমানে নবম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন-সংক্রান্ত বিষয়ে ছয়টি রিট বা সিভিল পিটিশন চলমান। শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্র মালিকপক্ষের আয়কর প্রদান নিয়ে মতপার্থক্য দেখা দেওয়ায় নবম সংবাদপত্র মজুরি বোর্ড কার্যকর হয়নি। বর্তমানে নবম সংবাদপত্র মজুরি বোর্ড বাস্তবায়ন–সংক্রান্ত বিষয়ে ছয়টি রিট বা সিভিল পিটিশন চলমান।

মামলাগুলোর সর্বশেষ অবস্থা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, শিগগিরই দশম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪