| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভিলাষ দাসের কবিতা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২৫, ২০২৬ ইং | ১৪:১০:৪১:অপরাহ্ন  |  ১৫৬৭৪ বার পঠিত
অভিলাষ দাসের কবিতা
ছবির ক্যাপশন: সংগৃহীত

জীবন 


অনিবার্যতায় আছড়ে পড়ি 

ভূতলে একদিন ,

কাঁদি হাসি , হাসি কাঁদি 

গড়ি কত সবুজ বাসর

আসি যাই বসি হলুদে একদিন 

শুই বসি শুই, একদিন 

আর উঠি না ।


জুলুম


এতো যে জুলুম করছিস 

প-এ  ফ-এ গুলিয়ে খাচ্ছিস

একদিন ঠিক মরে যাবি

ছারপোকাদের জনম পাবি 

তখন আবার রক্ত খাবি

লোকে দেখলে হাতে নয় 

পায়ে পিষে মারবে গুষ্টি শুদ্ধো

বেটা ফুলিশ কোথাকার । 


পুরস্কার


বহুদিন ধরে পড়ে পড়ে 

জেনে এসেছি যে

পুকুর চুরি মানে হয়

মস্ত বড় চুরি, বলিহারি!

এখন নদী খাল বিল হরহামেশা

অর্থ মন্ত্রী হেসে হেসে 

সাগর চুরির খবর কয়

পাঁচ হাজার কোটি টাকা নাকি

তেমন কোন টাকাই নয় ! 

মহাসাগর চুরি আসছে ধেয়ে

হে,লিট ফেস্ট খেয়ে দেয়ে

একাডেমির সেরা বই

পুরস্কার পায় তিরিশ হাজার 

কী দারুণ সমাচার !


পুকুর চুরি নদী চুরি

সাগর চুরির মহামারি

ব্যাংকগুলো দেয় পুরস্কার

সেরা বই তিরিশ হাজার !


হায় ! আমাদের লেখাপড়া

লেখক কবি বুদ্ধিজীবি

মূল্যায়নের সেকি বাহার !! 




রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪