| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ডা. ডোনার

reporter
  • আপডেট টাইম: জুন ১৮, ২০২৫ ইং | ১১:৪৯:৩৫:পূর্বাহ্ন  |  ১৬৭১৫৪৩ বার পঠিত
ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ডা. ডোনার
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপি উত্তরের সাবেক আহ্বায়ক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৮ জুন) বিকালে রাজধানী গুলশানের ইউনাইটেড হাসপাতালে ডা. ডোনারকে আইসিইউতে ভর্তি করা হয়। এরআগে এদিন সকালে উত্তরা আধুনিক মেডিকেল হাসপাতালে ভর্তি করা তাকে। এরপর তাঁকে ইউনাইটেড হাসপাতালে আনা হয়।

ডা. ডোনারের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকরা জানান, তিনি Hypovolemic Shock  নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি উচ্চ রক্তচাপ,  ডায়াবেটিস, হৃদরোগের জটিলতায় ভোগছিলেন।

উল্লেখ্য, গত ১৩ জুন কানাডা থেকে দেশে ফেরার পথে বিমানেই অসুস্থ্য হয়ে পরেন। ডা. ডোনার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সন্মানিত নির্বাহী পরিচালক। তাঁর অসুস্থ্যতা খবর পেয়ে সহকর্মীরা হাসপাতালে ছুটে আসেন।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪