| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২২ জুন চীন সফর যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ০৬:০৮:৩৩:পূর্বাহ্ন  |  ১৬৬৪৭৮৯ বার পঠিত
২২ জুন চীন সফর যাচ্ছে বিএনপির উচ্চপর্যায়ের প্রতিনিধি দল
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী রোববার (২২ জুন) চীন সফরে যাচ্ছেন।

সফর উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জুন) চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে দূতাবাসে যান বিএনপির প্রতিনিধিদল।

প্রতিনিধিদলে ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, ইসমাঈল জবিউল্লাহ্, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, মিডিয়া সেলের আহ্বায়ক  মওদুদ আহমেদ পাভেল।



.

রিপোর্টার্স২৪/এ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪