| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদযাত্রায় মহাসড়কে বিশৃঙ্খলা এড়াতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ২০:০০:৪৫:অপরাহ্ন  |  ৬৬৮ বার পঠিত
ঈদযাত্রায় মহাসড়কে বিশৃঙ্খলা এড়াতে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে সকাল থেকে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল কার্যক্রম শুরু করেছে বিজিবি।

মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে মেঘনা টোল প্লাজা, মোগড়াপাড়া, কাঁচপুর সেতু, রূপগঞ্জের কাঞ্চন সেতু ও আশপাশের বিভিন্ন এলাকায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যায়। এ কার্যক্রম পরিচালনা করছে বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন-৬২।

বিজিবি সূত্র জানায়, ঈদ সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ এ পথ দিয়ে বাড়ি ফিরছেন। এ সুযোগে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের আশঙ্কায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-৬২–এর অধিনায়ক মির্জা মোহাম্মদ আরাফাত বলেন, “ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে আমাদের ৮ প্লাটুন বিজিবি মহাসড়কের বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনা করছে। ঘরমুখো মানুষ যেন নির্বিঘ্নে পরিবারের কাছে পৌঁছাতে পারেন এবং কোনো ধরনের অপরাধের শিকার না হন, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪