| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিহাতীতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ২০:১৪:৪৬:অপরাহ্ন  |  ৭৫৬ বার পঠিত
কালিহাতীতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী গ্রামে নিখোঁজের দুই দিন পর তোফাজ্জল হোসেন (৩৬) নামের এক ব্যক্তির মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে তার বাড়ির পাশের একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তোফাজ্জল হোসেন সরাগী গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।

এর আগে রোববার রাতে ছাগলের খাবার ভূষি কিনতে রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন তিনি। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সারা রাত খোঁজাখুঁজির পরও পরিবারের লোকজন তার সন্ধান পাননি।

পরদিন সোমবার সকালে তোফাজ্জলের ব্যবসায়িক অংশীদার ফারুক হোসেন তার বাড়িতে গিয়ে জানান, পুকুর পাড়ে তার টর্চলাইট, মোবাইল, ভূষি ও রক্ত পড়ে আছে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল দিনব্যাপী সরাগী গ্রামের তিনটি পুকুরসহ আশপাশের এলাকায় তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি।

পরবর্তীতে মঙ্গলবার বিকেলে সরাগী বিলে তার মরদেহ বস্তাবন্দী অবস্থায় ভেসে ওঠে।

এ বিষয়ে কালিহাতী থানার এসআই আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহের বাম চোখ, কপালের বাম পাশে ও ঘাড়ের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স/সাইফ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪