| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১১:০৮:০৯:পূর্বাহ্ন  |  ৪৪১১৭ বার পঠিত
ভাঙ্গায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি: ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গায় ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বারটি ইউনিয়ন ও পৌর এলাকায় সকাল আটটা থেকে সকাল নয়টার দিকে বিভিন্ন মসজিদ, মাদরাসা ও  ঈদগাঁও চত্বরে অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার জামায়াত। 

ভাঙ্গা উপজেলা পরিষদ ও পৌর চৌকি আদালত জামে মসজিদে ঈদুল আজহার নামাজ সকাল আটটায় অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় বাজার পাড়ের ঐতিহ্যবাহী ঈদগাঁ মাদরাসা মসজিদ ও কলেজ পাড়ের দাড়িয়ামাঠ মসজিদ ও এতিমখানা মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ।  

পৌর এলাকা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ মাদরাসা ও এতিমখানা মাঠে ঈদুল আজহার জামায়াত যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ নিশ্চিত করেন। 

হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া জানিয়েছেন সকাল আটটায় মুনসুরাবাদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া সম্মিলিত মাদরাসা ও এতিমখানায় পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। 

ভাঙ্গা উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও স্থানীয় জনগণ নামাজ আদায় করেন।

পাশাপাশি পৌর এলাকার চৌকি আদালত জামে মসজিদে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।

ঈদের নামাজ আদায় শেষে ধর্ম প্রাণ মুসলমান সম্প্রদায়ের লোকজন আল্লাহর রাস্তায় নিজেদের কোরবানি পশু জবাই করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪