| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১১:৩৩:৪৫:পূর্বাহ্ন  |  ৪৪০৪৭ বার পঠিত
চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন

রিপোর্টার্স২৪ ডেস্ক: চট্টগ্রাম বহিনোঙরে নোঙর করে রাখা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে ‘এমটি মেঘনা ট্রেডার’ নামের জাহাজটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কোস্ট গার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ও ‘বিসিজিটি প্রমত্ত’। পাশাপাশি বিসিজি বেইস চট্টগ্রাম, বিসিজি আউটপোস্ট পতেঙ্গা এবং হাইস্পিড বোটসহ দুটি বিশেষ অগ্নিনির্বাপণ দল ঘটনাস্থলে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়।

অগ্নিকাণ্ডের সময় জাহাজটি বহিনোঙরে অবস্থান করছিল। আগুনের তীব্রতা ও তেলবাহী জাহাজ হওয়ায় শুরু থেকেই সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট বাহিনী। আশপাশে থাকা অন্য জাহাজগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গেছে।

কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কন্ট্রোল রুম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

কোস্ট গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধার ও নির্বাপণ কার্যক্রম চলমান থাকবে। একইসঙ্গে আগুনের উৎস ও সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়েও তদন্ত করা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত বা নিখোঁজের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪