| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোরবানির ‘মাংস ভাগের স্থান’ নিয়ে সংঘর্ষ, আহত ৩০

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১৯:১৭:১৯:অপরাহ্ন  |  ১৩০৩ বার পঠিত
কোরবানির ‘মাংস ভাগের স্থান’ নিয়ে সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির গোস্ত মসজিদে রাখা হবে নাকি বাড়িতে নেওয়া হবে-এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের জামাত শেষে কোরবানির গোস্ত সংরক্ষণ নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পক্ষের নেতৃত্ব দেন আবু বকর মুন্সী এবং অন্য পক্ষের নেতৃত্ব দেন কামরুজ্জামান সম্রাট।

একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হয়ে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এস আই) পরেশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪