| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে পেট্রোল ঢেলে আগুন, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১৮:৩৪:১১:অপরাহ্ন  |  ৩৯১ বার পঠিত
অভয়নগরে পেট্রোল ঢেলে আগুন, যুবককে হত্যাচেষ্টার অভিযোগ

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরের চেঙ্গুটিয়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে রুবেল (৩২) নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্ত্রী পারভীন ও তার পরিবারের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় বর্তমানে তিনি ঢাকায়  চিকিৎসাধীন রয়েছেন।

আহত রুবেল চেঙ্গুটিয়া এলাকার আশরাফ মোড়লের পুত্র।

রুবেলের পারিবারিক সুত্রে জানা যায়, পারিবারিক ভাবে রুবেলের সাথে একই উপজেলার বাহিরঘাট গ্রামের আকবর গাজীর কন্যা পারভীনের বিয়ে হয়৷ এই দম্পতির ২টি সন্তান হওয়ার পরে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তখন থেকেই সন্তানেরা তাদের পিতার সাথে বসবাস করে। 

উভয়ের সম্মতিতে সন্তানদের মা মাঝে মাঝে তার সন্তানদের দেখার জন্য তার পিতৃগৃহে নিয়ে যেতো । সেই ভাবেই পারভীন তার সন্তানদের নিয়ে গেলে ২৯ মে (শুক্রবার) সকালে রুবেল তার প্রাক্তন শশুর বাড়িতে যায়। সেখানে যাওয়ার পরে তার প্রাক্তন স্ত্রী পারভীন ও তার পরিবার রুবেলের উপর হামলা করে হত্যার উদ্দেশ্যে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

রুবেল তখন নিজেকে বাচাতে পার্শ্ববর্তী পুকুরে ঝাপ দেয়। 

তারপর স্থানীয় লোকজন এসে  মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হওয়ার কারণে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

রুবেলের প্রাক্তন স্ত্রী পারভীনের পিতা আকবর গাজী বলেন, আমার মেয়ে অনেক আগেই তাকে তালাক দিয়ে আমাদের বাড়িতে চলে আসে। বর্তমানে সে ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে। ঈদে মেয়ে বাড়িতে এসে তার সন্তানদের নিজের কাছে নিয়ে আসে। রুবেল আমার মেয়েকে নিয়ে আবারও সংসার করতে চাইতো। কিন্তু মেয়ে তার সংসারে ফিরে যেতে রাজি না হওয়াতে সে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। 

তবে রুবেলের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা। তারা ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪