| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১৩:৩৩:২৬:অপরাহ্ন  |  ১২১১২৪১ বার পঠিত
স্ত্রীর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী ও ননদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চাঞ্চল্যকর এই নির্যাতনের ঘটনার পর অভিযুক্ত স্বামী চাঁদ আলী খাঁ এবং ননদ সান্তনা খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন তার স্বামী চাঁদ আলী খাঁ ও ননদ সান্তনা খাতুন। চাঁদ আলী খাঁ পেশায় একজন ইট ভাটার শ্রমিক। তিনি ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের মৃত হাবিবুর রহমান হবি খাঁর ছেলে।

এর আগে, গত রোববার (২৪ মে) সকাল ৮টার দিকে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনাও ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ জানান, যৌতুক হিসেবে ইতোপূর্বে দেড় লাখ টাকার জন্য আমার স্বামী ও ননদ প্রেসার প্রয়োগ করে। পরে আমার বাবা সেই টাকা দেয়। আবারও তারা টাকার জন্য অতিরিক্ত প্রেসার প্রয়োগ করে। এতে সাঁড়া না দেওয়ায় প্রায়ই আমাকে মারধর করত তারা। বিয়ের পর থেকেই প্রায়ই এমন নির্যাতন করা হতো।

ভুক্তভোগী গৃহবধু তানিয়া খাতুন আরও অভিযোগ করে বলেন, আমার স্বামীকে সময়মতো বাবার বাড়ি থেকে টাকা এনে না দিলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে। এক পর্যায়ে আমার ননদের সহযোগিতায় চুল কাটার মেশিন দিয়ে আমার মাথার চুল কেটে আমাকে ন্যাড়া করে দেয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা নির্যাতিত স্ত্রী তানিয়া খাতুনকে উদ্ধার করে স্বামী এবং ননদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি চাঁদ আলী খাঁ এবং সান্তনা খাতুনকে বাবুলচারা এলাকা থেকে গ্রেপ্তারকরা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে দুপুরে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪