| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

reporter
  • আপডেট টাইম: মে ২৯, ২০২৬ ইং | ১৯:৪২:১৩:অপরাহ্ন  |  ২২৬ বার পঠিত
সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ট্রেনের তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

জানা গেছে, লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেলগেট থেকে এক কিলোমিটার দক্ষিণে পানপুঞ্জি এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি খালি তেলবাহী ওয়াগনের দুটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

রেলওয়ে সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ওয়াগনটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঢুকলে হঠাৎ ওয়াগনের একটি ট্যাংকার লাইনচ্যুত হয়। ট্রেন লাইন স্বাভাবিক করতে কাজ চলছে।

শমশেরনগর রেল স্টেশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় বলেন, লাইনচ্যুত বগি (ট্যাংকার) উদ্ধারের জন্য হাইড্রোলিক টুল ভ্যান নিয়ে আসা হচ্ছে। এখন পর্যন্ত সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন আরও জানান, দুর্ঘটনার কারণে আপাতত সিলেটমুখী ও ঢাকামুখী ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

ট্রেন চলাচল স্বাভাবিক হতে প্রায় চার ঘণ্টা সময় লাগবে—এই প্রশ্নের উত্তরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার বলেন, সময় লাগবে। নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪