| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শর্তসাপেক্ষে শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো ইউনাইটেড ইউনিভার্সিটি

reporter
  • আপডেট টাইম: জুন ২১, ২০২৫ ইং | ১৫:৪১:০৫:অপরাহ্ন  |  ১৭৬২৪৮৭ বার পঠিত
শর্তসাপেক্ষে শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ   প্রত্যাহার করলো ইউনাইটেড  ইউনিভার্সিটি

সিনিয়র রিপোর্টার : শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। পরে আল্টিমেটাম দিয়ে সন্ধ্যা ৬ টার পর সড়ক ছাড়েন শিক্ষার্থীরা। এরপর ইউআইইউ শৃঙ্খলা কমিটি স্থায়ী বহিষ্কারাদেশপ্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন পুনরায় পর্যালোচনা করে সব স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২১ জুন) রাতে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের কেউ কেউ এখন থেকে ক্লাসে অংশ নিতে পারবেন, তবে তাদের বিরুদ্ধে ‘সাসপেন্ডেড এক্সপালশন’ বা ‘স্থগিত বহিষ্কারাদেশ’ বহাল থাকবে। এর মানে হলো, তারা বর্তমান স্প্রিং ২০২৫ সেমিস্টার থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন, তবে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি লঙ্ঘন করলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।

অন্যদিকে, কিছু শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য (স্প্রিং ২০২৫ এবং সামার ২০২৫) বহিষ্কার করা হয়েছে। তারা আগামী ফল ২০২৫ সেমিস্টার থেকে পুনরায় ক্লাসে ফিরতে পারবেন। এক্ষেত্রেও তাদের বিরুদ্ধে সাসপেন্ডেড এক্সপালশন বহাল থাকবে, অর্থাৎ ভবিষ্যতে আচরণবিধি ভঙ্গ করলে তাদের স্থায়ী বহিষ্কারাদেশ কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা খুব শিগগিরই তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় ই-মেইলে ডিসিপ্লিনারি কমিটির এ সিদ্ধান্ত সংক্রান্ত নোটিশ পেয়ে যাবেন। শৃঙ্খলা কমিটি শিক্ষার্থীদের আবেদন পুনর্বিবেচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নতুনবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা । এতে করে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪