| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্রাজিল ভক্তদের জন্য নেটফ্লিক্সের বিশেষ উপহার

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ১৩:০৮:১২:অপরাহ্ন  |  ১১৩০ বার পঠিত
ব্রাজিল ভক্তদের জন্য নেটফ্লিক্সের বিশেষ উপহার

স্পোর্টস ডেস্কফুটবল কিংবদন্তি পেলের নেতৃত্বে ব্রাজিলের ঐতিহাসিক ১৯৭০ সালের বিশ্বকাপ জয়ের গল্প এবার উঠে এলো ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। মুক্তি পেয়েছে নতুন স্পোর্টস ড্রামা সিরিজ ‘ব্রাজিল ৭০: দ্য থার্ড স্টার’, যা ইতোমধ্যে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

শুক্রবার (২৯ মে) বিশ্বব্যাপী পাঁচ পর্বের এই সিরিজটির স্ট্রিমিং শুরু হয়। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মুক্তি পাওয়া এই সিরিজকে ঘিরে ক্রীড়ামহলে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।

পর্তুগিজ ভাষার এই সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন ওটু ফিল্মসের সহ-প্রতিষ্ঠাতা পাওলো মোরেলি এবং তার ছেলে পেড্রো মোরেলি। ক্রিয়েটর হিসেবে যুক্ত ছিলেন নানা জাভিয়ের ও রাফায়েল দোর্নেলাস। সিরিজে পেলের চরিত্রে অভিনয় করেছেন নবাগত অভিনেতা লুকাস অ্যাগ্রিকোলা।

এছাড়া তৎকালীন ব্রাজিল দলের কোচ জোয়াও সালদানহার চরিত্রে রদ্রিগো সান্তোরো এবং জাগালো চরিত্রে ব্রুনো মাজ্জেও অভিনয় করেছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মার্সেলো আদনেত (ইউসেবিও তিসেইরা), ব্রুনা মাসকারেনহাস (রোজমেরি) এবং গুই ফেররাজ (জাইরজিনহো)।

১৬ বছরের বেশি বয়সীদের জন্য উপযোগী এই সিরিজে ১৯৭০ সালের ব্রাজিল দলের ড্রেসিংরুমের অজানা গল্প, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং মানসিক চাপের বিষয়গুলো নাটকীয়ভাবে তুলে ধরা হয়েছে।

মেক্সিকো ও ব্রাজিলের বিভিন্ন লোকেশনে চিত্রায়িত সিরিজটিতে সেই সময়কার ফুটবলের আবহকে বাস্তবসম্মতভাবে উপস্থাপন করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। নির্মাতাদের মতে, ১৯৭০ সালে খেলা ধারণের সীমাবদ্ধতা কাটিয়ে দর্শকদের আরও কাছ থেকে ম্যাচের অভিজ্ঞতা দিতে ১ হাজার ৩০০টিরও বেশি ভিএফএক্স শট ব্যবহার করা হয়েছে।

ফলে দর্শকরা পেলে, জাইরজিনহো, গেরসন ও রিভেলিনোর মতো কিংবদন্তিদের খেলার উত্তেজনা আরও বাস্তবসম্মতভাবে উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪