| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারে শিশুধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৬ ইং | ০০:০৩:৪৯:পূর্বাহ্ন  |  ৫৯২০৫ বার পঠিত
সাভারে শিশুধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: সাভারের আমিনবাজার এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রাজ্জাক (৬৯) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমিনবাজারের পাঁচগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত রাজ্জাক আমিনবাজারের পাঁচগাছিয়া এলাকায় জহির নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। একই বাড়ির পাশের কক্ষে পরিবারসহ বসবাস করা শিশুটিকে একা পেয়ে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে আমিনবাজার পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রাজ্জাককে আটক করেন।

আটক রাজ্জাক পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। ভুক্তভোগী শিশুটির গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিঝুড়ি গ্রামে। সে আইনুল কুজ্জাতের মেয়ে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন জানান, অভিযুক্তের বিরুদ্ধে সাভার থানায় ধর্ষণ মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪