| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নরসিংদীতে প্রাইভেটকার-ভিবাটেকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ১৬:২৪:২৭:অপরাহ্ন  |  ৩৪৪ বার পঠিত
নরসিংদীতে প্রাইভেটকার-ভিবাটেকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

রিপোর্টার্স২৪ ডেস্ক: নরসিংদীর শিবপুরে প্রাইভেটকার ও ভিবাটেকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের আশ্রাফপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শিবপুর উপজেলার সাতপাড়া গ্রামের আল আমিন শেখের ছেলে জুনায়েদ শেখ (১৩) এবং একই উপজেলার লাকুশী গ্রামের খোরশেদ শেখের ছেলে রুবেল শেখ (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রাফপুর এলাকার কুমারটেক ও মনুরটেকের মাঝামাঝি স্থানে একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভিবাটেকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভিবাটেকের চালক রুবেল শেখ, যাত্রী জুনায়েদ শেখ এবং তার মা মাহফুজা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুনায়েদ শেখকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত রুবেল শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

আহত মাহফুজা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া জানান, স্বজনদের আবেদনের পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪