| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খুলনায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ০৬:০৩:৩০:পূর্বাহ্ন  |  ৮০৭ বার পঠিত
খুলনায় নানি ও দুই নাতির মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

খুলনা প্রতিনিধি: খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাসা থেকে নানি ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার সংলগ্ন দারুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বেবি বেগম (৫৫), তার নাতি শামীম ব্যাপারী (১৩) এবং মুস্তাকিম (৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত বেবি বেগমের মেয়ে ফাতেমা বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এ ঘটনায় জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

পুলিশ জানায়, প্রায় চার বছর আগে ফাতেমা বেগমের সঙ্গে তার প্রথম স্বামী মাসুম ব্যাপারীর বিবাহবিচ্ছেদ হয়। এরপর তাদের দুই সন্তান শামীম ও মুস্তাকিম মায়ের সঙ্গে বসবাস করত।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪