| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবক কারাগারে

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১৬:৪০:৩৪:অপরাহ্ন  |  ৫৯৫ বার পঠিত
২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, যুবক কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ২০ টাকার লোভ দেখিয়ে সাত বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে শফিকুল মোল্লা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শহরতলীর বিসিক শিল্পনগরী এলাকায় অবস্থিত মধুমতি বেকারির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিসিক ব্রিজ মোড়সংলগ্ন মধুমতি বেকারির দ্বিতীয় তলায় অভিযুক্ত শফিকুল মোল্লা শিশুটিকে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। সেখানে তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়। শিশুটির চিৎকার শুনে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠায়। একই সঙ্গে অভিযুক্ত শফিকুলকে আটক করা হয়।

গ্রেপ্তার শফিকুল মোল্লা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে। তিনি মধুমতি বেকারির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার আগে শিশুটি তার বাসার পাশের দাদার বাড়িতে যাচ্ছিল। এ সময় বিসিক ব্রিজ এলাকায় শফিকুল তাকে ডেকে নেয় এবং বেকারির দোতলায় নিয়ে যায়। পরে সেখানে নির্যাতনের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশুর মা বলেন, আমার ছেলে বাসা থেকে দাদার বাড়িতে যাচ্ছিল। অভিযুক্ত ব্যক্তি তার সঙ্গে অমানবিক আচরণ করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

গোপালগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা নয়ন চন্দ্র দেবনাথ বলেন, শিশু নির্যাতনের ঘটনায় ভুক্তভোগীর মা মামলা করেছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (৩০ মে) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪