| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাসনিম জারা

এনসিপির কিছু সমর্থক আমাকে এমবাপ্পে বলে ডাকছেন

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১৭:১৯:৩২:অপরাহ্ন  |  ৯০৫ বার পঠিত
এনসিপির কিছু সমর্থক আমাকে এমবাপ্পে বলে ডাকছেন

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু সমর্থক তাকে বিশ্ব ফুটবলের তারকা কিলিয়ান এমবাপ্পের এর সঙ্গে তুলনা করছেন বলে মন্তব্য করেছেন এনসিপির সাবেক যুগ্ম সদস্যসচিব 

তাসনিম জারা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা কয়েক মাস ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, তারাই এখন তাকে ‘এমবাপ্পে’ বলে সম্বোধন করছেন।

রোববার (৩১ মে) দেওয়া ওই পোস্টে তাসনিম জারা লেখেন, দেখলাম এনসিপির কিছু প্রিয় সমর্থক আমাকে ফুটবলের এমবাপ্পে বলে ডাকছেন। বিষয়টি দেখে একটু অবাকই হয়েছি। কারণ গত কয়েক মাস ধরে এই একই মানুষগুলো আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়ে এসেছে। হঠাৎ করে এত ভালোবাসা কোথা থেকে এলো, সেটাই ভাবছি।

এ সময় তিনি ফুটবলীয় তুলনার প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, “এই গল্পে কোন দলটা পিএসজি, আর রিয়াল মাদ্রিদই বা কে?”

এনসিপিকে পিএসজির সঙ্গে তুলনা করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাসনিম জারা বলেন, “পিএসজি তো টানা দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। আর এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার থেকে সরে এসে জামায়াতের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করেছে। সেই জোটে বিএনপি পেয়েছে ২০৯টি আসন, জামায়াত ৬৮টি এবং এনসিপি মাত্র ৬টি আসন।”

তিনি আরও বলেন, একটি চ্যাম্পিয়ন দল এবং মাত্র ছয়টি আসন পাওয়া একটি রাজনৈতিক দলের মধ্যে তুলনা করা যায় কি?

পোস্টের শেষাংশে তিনি বলেন, নাকি তারা ঢাকা-৯ আসনের জনগণকে রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করছে? কারণ একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনের জনগণই আমার একমাত্র দল। যদি সত্যিই তাদের রিয়াল মাদ্রিদের সঙ্গে তুলনা করা হয়ে থাকে, তাহলে সেটি অবশ্যই আমার জন্য বড় সম্মানের বিষয়।

তাসনিম জারার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে রাজনৈতিক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪