| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার দুই তরুণী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ইং | ১১:২৯:০১:পূর্বাহ্ন  |  ৯৪২ বার পঠিত
ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার দুই তরুণী

বেনাপোল প্রতিনিধি: ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার দুই তরুণী দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল-পেট্রাপোল সীমান্তের শূন্যরেখায় ভারতের ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদের বাংলাদেশে হস্তান্তর করে।

বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। ফেরত আসা দুই তরুণীর একজনের বাড়ি খুলনায় এবং অপরজনের বাড়ি ময়মনসিংহে।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা সাতক্ষীরা সীমান্ত দিয়ে রাতের আঁধারে ওই দুই তরুণীকে অবৈধভাবে ভারতে নিয়ে যান। পরে তারা মহারাষ্ট্রের একটি পার্লারে কাজ করতেন। সেখানে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

পরবর্তীতে মানবাধিকার সংগঠন ‘মন্ডুয়া গার্লস হোম’ তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিজেদের হেফাজতে নেয়। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ ও প্রক্রিয়া শেষে সোমবার তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি সাইফুর রহমান জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দুই তরুণীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। পরে মানবাধিকার সংগঠন ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ তাদের দায়িত্ব নেয়। সংগঠনটির মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪