| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১৫:৪৯:২৮:অপরাহ্ন  |  ১৫৪৭৭১ বার পঠিত
প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

স্টাফ রিপোর্টার: নগরের বাকলিয়ায় শারীরিকভাবে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. জামাল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩০ মে) দুপুরে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে মাদকমিশ্রিত জুস খাইয়ে কিশোরীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে। ঘটনা জানাজানি হলে রোববার (৩১ মে) বিকেলে চাক্তাই ভেড়া মার্কেটে এলাকায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করে স্থানীয় জনতা। আটক জামাল ওই কিশোরীর প্রতিবেশী। তার গ্রামের বাড়ি ভোলা জেলায়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ওই কিশোরীর ধর্ষণের ঘটনা জানাজানি হলে রোববার বিকেলে স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪