| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ০২:৫৫:৪১:পূর্বাহ্ন  |  ৪৭৫ বার পঠিত
ঈদের ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

বেনাপোল প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। রোববার (৩১ মে) রাত ৯টার দিকে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাশিমনগর ইউনিয়নের নাদড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রাকিব হোসেন (২৭) এবং কামরুজ্জামানের ছেলে মেহেদী হাসান জনি (২৬)। নিহতদের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের বন্ধু আব্দুর রাজ্জাক পিন্টু জানান, রাকিব যশোর শহরের একটি ওষুধ ফার্মেসিতে এবং মেহেদী ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। ঈদের ছুটিতে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

তিনি জানান, রোববার সন্ধ্যার পর দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে খেদাপাড়া তালতলা এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান তারা। এ সময় সড়কের পাশে গাছে ধাক্কা লেগে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। মুহূর্তেই দুই তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। মাথা ও বুকে গুরুতর আঘাতের কারণে মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির সদস্য সোহেল রানা জানান, দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪