| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, বিস্ফোরণে আহত ৩

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৬ ইং | ১২:৪০:৫৯:অপরাহ্ন  |  ৮৯৬৬ বার পঠিত
কুষ্টিয়ায় বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, বিস্ফোরণে আহত ৩

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে একাধিক ককটেল বিস্ফোরিত হয়ে তিনজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৩১ মে) রাত ১২টার দিকে উপজেলার পিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার মধ্যে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটতে পারে।

এ ঘটনায় আহতরা হলেন পিয়ারপুর এলাকার রহমত মণ্ডলের ছেলে মো. ফুরকান কসাই (৫৫), হাজেদ্দিনের ছেলে মো. এছেম (৫০) এবং আতর আলী কবিরাজের ছেলে মো. ফিরোজ (৪৮)। আহতদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল হক এবং সাবেক ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মুনতাজের মধ্যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ চলছিল। সেই বিরোধ থেকেই বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সময় বিএনপি কার্যালয়ে মুনতাজের ৮-১০ জন কর্মী-সমর্থক অবস্থান করছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তাদের দাবি, সাবেক চেয়ারম্যান জহুরুল হকের সমর্থক হিসেবে পরিচিত ৮-১০ জন ব্যক্তি হঠাৎ করে কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক চেয়ারম্যান জহুরুল হক। তিনি বলেন, “আমার বা আমার সমর্থকদের কেউ এই ঘটনার সঙ্গে জড়িত নয়। তারা নিজেরাই নিজেদের অফিসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

অন্যদিকে, ঘটনায় জড়িত অপর পক্ষের মুনতাজের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪